ads
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রস্তুত হচ্ছেন নোভা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৬২ বার পঠিত

ছোট পর্দার প্রিয়মুখ মডেল-অভিনেত্রী নোভা ফিরোজ। বেশ খানিকটা সময় অনিয়মিত ছিলেন তিনি অভিনয়ে। তবে এ অভিনেত্রী আবারো ফিরেছেন স্বমহিমায়। কাজ করছেন টিভিসি ও নাটকে। শুধু তাই নয়, ক্যারিয়ারে প্রথমবারের মতো চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন। সিনেমার নাম ‘মৃধা ভার্সেস মৃধা’। সিনেমাটি পরিচালনা করছেন রনি ভৌমিক। নোভা জানালেন, তিনি বর্তমানে এই সিনেমাতে অভিনয়ের জন্যই নিজেকে প্রস্তুত করছেন।
যেহেতু এটি তার প্রথম সিনেমা, তাই নিজের সর্বোচ্চটুকু দিয়েই কাজ করবেন। এই সিনেমার গল্পটি বেশ আলাদা। সিনেমায় সামাজিক প্রেক্ষাপটের একটি গল্প তুলে ধরা হবে। যেখানে উঠে আসবে পরিবারের বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়। ‘মৃধা ভার্সেস মৃধা’ সিনেমায় নোভার সঙ্গে দেখা যাবে নতুন প্রজন্মের আলোচিত চিত্রনায়ক সিয়াম আহমেদকে। আরো থাকছেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজিদা প্রীতি প্রমুখ। এদিকে নোভা সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন, যেখানে তাকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে। করোনার প্রকোপ বেড়েই চলছে। শুটিং করতে কোনো সমস্যা হচ্ছে কিনা তা জানতে চাইলে নোভা বলেন, টুকটাক সমস্যা হচ্ছে। তবে মানিয়ে নিচ্ছি। অন্যান্য সেক্টরের মতো আমরাও স্বাস্থ্যবিধি মেনে কাজ করার চেষ্টা করছি। তবে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে ধীরে ধীরে। সবাই খুব আতঙ্কে রয়েছে। দোয়া করি যেন দ্রুত এ অবস্থার অবসান হয়। তবে অবশ্যই সবাইকে আরো সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর বিকল্প নেই। এ ছাড়া, বর্তমানে অভিনয়ের পাশাপাশি একটি বিজ্ঞাপনী সংস্থায় প্রযোজক হিসেবে কাজ করছেন নোভা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102