ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রস্রাবে বাধা দেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৩৫ বার পঠিত

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় ছুরিকাঘাতে মো. আজাদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৮ মে) ভোররাত পৌনে ৪টার দিকে পাহাড়তলীর নতুন বাজার বিশ্বরোডের মুখে এ ঘটনা ঘটে। নিহত আজাদ নতুন বাজার এলাকার নাজির বাড়ির মো. ইব্রাহিমের ছেলে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিহত আজাদের ভাই নতুন বাজার এলাকার একটি জায়গায় কেয়ারটেকারের কাজ করেন। মাঝেমধ্যে ভাইয়ের সঙ্গে আজাদও সেখানে থাকতেন। শনিবার রাতে ওই জায়গার গেটের পাশে এক যুবক প্রস্রাব করতে যান। এ সময় দুই ভাই ওই যুবককে বাধা দেন। এতে যুবকের সঙ্গে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়।

তিনি বলেন, ‘এ সময় ওই যুবক তাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। ভোররাত পৌনে ৪টার দিকে আজাদ চা-নাস্তা আনার জন্য বের হলে হুমকি দেওয়া যুবক ও তার সহযোগীরা এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।’

ওসি আরও বলেন, ‘প্রথমে ছুরিকাহত যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমরা মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102