ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রাইভেটকারের ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে প্রাণ গেলো শিশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৩১ বার পঠিত

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে তাসনিয়া আক্তার লামিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২ জুলাই) দুপুরে উপজেলার মুলাডুলি ইক্ষু খামারের সামনে পাবনা-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লামিয়া মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের সুমন আলীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে শিশু লামিয়াকে নিয়ে মোটরচালিত ভ্যানে করে মুলাডুলি বাজার থেকে দাশুড়িয়া যাচ্ছিলেন মা সাথি খাতুন। পথে ইক্ষু খামারের সামনে পৌঁছালে একটি প্রাইভেটকার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সাথি খাতুনের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু লামিয়া খাতুন। এসময় সাথী খাতুন ও ভ্যানচালক আহত হন। খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যানাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102