ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রাইভেটকারে ছাগল চুরি, গাড়ি রেখেই পালাল চোর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২৯ বার পঠিত

হঠাৎ প্রাইভেটকার থামিয়ে ছাগল চুরি করে পালাতে গিয়ে জনতার ধাওয়া খেয়েছে গাড়ি চালক ও সংশ্লিষ্টরা। পরে জনতার হাতে গণধোলাইয়ের ভয়ে গাড়ি ও ছাগল রেখেই পালিয়েছে তারা।

বুধবার (২২ জুন) দুপুরে রংপুর সদর উপজেলার কেশবপুর বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, বুধবার (২২ জুন) দুপুরে রংপুর সদর উপজেলার কেশবপুর বানিয়াপাড়া এলাকায় একটি (প্রাইভেটকার) গাড়ি রাস্তায় ব্রেক করে কয়েকটি ছাগল চুরি করে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে রংপুর কোতোয়ালি থানা পুলিশ এসে প্রাইভেটকার ও ৫ টি ছাগল উদ্ধার করে থানায় নেয়।

স্থানীয় রফিক মিয়া জানান, ছাগল গাড়িতে তুলে পালানোর সময় গাড়িটি থামানোর জন্য একটি হোন্ডা মোটরসাইকেল গতিরোধের চেষ্টা করলে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় রাস্তায় থাকা আরও একটি ছাগলকে পিষ্ট করে গাড়িটি। ঘটনাস্থলেই ছাগলটি মারা যায়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, উদ্ধার হওয়া ৫টি ছাগল ও গাড়ি থানায় রয়েছে। গাড়ির মালিক ও ঘটনার সংশ্লিষ্টদের ধরতে অভিযান অব্যাহত আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102