ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩৩ বার পঠিত

রংপুর-দিনাজপুর মহাসড়কের বরাতী ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে এক শিশু নিহত ও দুইজন আহত হয়েছে।বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের আজিজার রহমান (৩৯) তার শ্বশুরবাড়ি ইকরচালী থেকে ফিরছিল। হঠাৎ সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তার মোটরসাইকেলের। ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা আজিজার রহমান নামে ৬ বছর বয়সী মেয়ে মরিয়ম আক্তার মারা যান। এসময় গুরুতর আহত হন আজিজার রহমান ও তার স্ত্রী আয়েশা বেগম (২৯)।

লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে স্থানীয় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরপর সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। পরে নিহতের পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ মো. মাহবুব মোরশেদ বলেন, নিহত মরিয়মকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102