ads
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রাইভেট কার ছিনতাই করতে চালককে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩৬ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেট কার ছিনতাই করতে চালককে গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়। চালক ফাইজুল ইসলাম সর্দার (৪০) বরিশালের উজিরপুর থানার বরাকোটা গ্রামের আক্তার সর্দারের ছেলে। রবিবার বিকালে পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ ও পরিবারের সূত্র জানায়, উপজেলার গোয়ালমারী ইউনিয়নের লামচুরী গ্রামের খালের কালভার্টের উপর শনিবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। দাউদকান্দি মডেল থানার এসআই জিয়াউর রহমান লাশ উদ্ধার করেন। শনিবার রাতে স্বজনরা লাশ শনাক্ত করেন। ফাইজুল তার নিজের প্রাইভেট কার ভাড়ায় চালাতেন। ঢাকা গুলশান থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন।

এস আই মো. জিয়াউর রহমান বলেন, ধারণা করা হচ্ছে গলায় তার পেঁচিয়ে হত্যা করে ফাইজুলের প্রাইভেট কার ছিনিয়ে নিয়েছে দুবৃর্ত্তরা। এছাড়া তার দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। দাউদকান্দি মডেল থানায় মামলা হয়েছে। গাড়ি উদ্ধার ও আসামি শনাক্তে আমরা কাজ করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102