ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে উধাও

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৬৬ বার পঠিত
ছাত্রীর মাকে নিয়ে পালিয়ে যাওয়া শিক্ষক আলামিন। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারীতে ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে পালিয়েছে আলামিন নামে এক যুবক। গত চারদিন ধরে তাদের খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন। এ ঘটনায় পলাতক নারী কাকলি রানীর স্বামী অমল ভুইমালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শনিবার (৬জুলাই ) সন্ধ্যায় আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী অভিযোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (২ জুলাই) উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত প্রাইভেট শিক্ষক আলামিন উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর সবজি বাজার এলাকার ওসমান আলীর ছেলে।

জানা গেছে, শিক্ষক আলামিন অমল ভুইমালির দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যা অর্পনা রায় অনুরাধাকে প্রাইভেট পড়াত। একপর্যায়ে ভুক্তভোগী অমল ভুইমালির স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে ওই শিক্ষক। বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী অমল ভুইমালি সপ্তাহ দুই আগে ওই শিক্ষককে তার মেয়েকে পড়াতে নিষেধ করে দেন। পরে গত মঙ্গলবার সন্ধ্যার পর শিক্ষক আলামিন কাকলি রানীকে নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী অমল ভুইমালি বলেন, আমার স্ত্রীকে নিয়ে গৃহশিক্ষক আলামিন পালিয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি গরীব মানুষ। পুলিশ চার দিনেও আমাকে কোনো সহযোগিতা করল না। শিশুটিকে নিয়ে বিপাকে আছি।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই গৃহশিক্ষককে আটক করার চেষ্টা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102