ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রাকৃতিক দুর্যোগ; চট্টগ্রামসহ ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছালো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩৫ বার পঠিত

টানা বর্ষণে জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে। একই সঙ্গে পেছানো হয়েছে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সারাদেশের এইচএসসি ও আলিম পরীক্ষা। এ তিন বোর্ডে আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

এ তিন বোর্ড ছাড়া অন্য ৮টি বোর্ডের এইচএসসি পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের শুক্রবার (১১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের বরাত দিয়ে এ তথ্য জানান তিনি।

এম এ খায়ের জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, দেশের যেকোনো জায়গায় কারিগরি ও মাদরাসা বোর্ডের পরীক্ষা নেওয়া সম্ভব না হলে সারাদেশে এ দুই বোর্ডের পরীক্ষা স্থগিত করতে হয়। সাধারণ ৯টি শিক্ষা বোর্ড নিজস্ব অঞ্চলের পরীক্ষা নেওয়ার কারণে নির্দিষ্ট কোনো এলাকার পরীক্ষা স্থগিতের প্রভাব সব বোর্ডে পড়ে না। এজন্য আমরা আট বোর্ডে ১৭ আগস্ট থেকেই পরীক্ষা শুরু করতে পারছি।

এবার সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন।

এ বছর এইচএসসি পরীক্ষা সব বিষয়ে পূর্ণনম্বর ও পূর্ণসময়ে অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের দাবির মুখে শেষ সময়ে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102