ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রাচীন প্রথায় বিয়ে করে তাক লাগালেন যুবক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

ছোটবেলা থেকেই শখ নিজের বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখবেন। আর এজন্য তিনি ঘোড়ায় চড়ে শ্বশুর বাড়ি যাবেন। আর পালকিতে করে আনবেন প্রিয়তমাকে। অবশেষে সে আশা পূরণ হলো তার।

শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া গ্রামে ব্যতিক্রমী এক বিয়ে অনুষ্ঠিত হয়।

বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে লাল সেরওয়ানি, মাথায় পাগড়ি পরে সুসজ্জিত ঘোড়ায় চড়ে একেবারে প্রাচীন প্রথায় কনের বাড়িতে গেলেন বর। ফিরেও আসলেন একইভাবে। আর বাড়ি ফেরার পথে বধূকে নিয়ে আসেন পালকিতে করে।

জানা গেছে, ওই যুবক উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া মাস্টারবাড়ি গ্রামের জাকির হোসেনের ছেলে আশরাফুল আনোয়ার রোজেন। তিনি যুক্তরাজ্য ভিত্তিক একটি মানবাধিকার সংস্থায় কর্মরত আছেন।

শুক্রবার ঘোড়ায় চড়ে নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ির উদ্দেশে যাত্রা করেন রোজেন। ঘোড়ায় চড়ে গ্রামীণ মেঠো পথ ধরে কনের গ্রামে যান বর। সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে পালকিতে করে বউ নিয়ে বাড়ি ফেরেন তিনি।

এর আগে, ঘোড়ার চড়া বর দেখতে ও বিভিন্ন জাতের ফুল দিয়ে সাজানো গ্রামীণ পালকিতে বউ দেখতে শত শত উৎসুক নারী-পুরুষ ও শিশু বিয়ে বাড়িতে ভিড় জমান। শুধু তাই নয় ঘোড়া-পালকির বিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

এমন আয়োজন করতে পেরে মহাখুশি বর আশরাফুল আনোয়ার রোজেন। তিনি বলেন, শখ থেকেই এমন আয়োজন। বিয়ের দিনটিকে স্মরণ রাখতেই ঘোড়া-পালকিতে বিয়ে। শখের পাশাপাশি গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতেই ব্যতিক্রমী এ আয়োজন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102