ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রাথমিকে শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা আগামী ৩ই জুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৪৭ বার পঠিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’–এর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা শুক্রবার (৩ জুন) অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে দেশের ৩৩ জেলায় সকাল পরীক্ষা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানান, দেশের শিক্ষক সংকট মেটাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া প্রস্তুতি নেওয়া হয়। তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলা পর্যায়ে তিন ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী অংশ নিচ্ছে। প্রথম ধাপে দেশের ২২টি জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২২ এপ্রিল। গত ১২ মে প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২০ মে। আর তৃতীয় ধাপের পরীক্ষা শুক্রবার (৩ জুন) অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, আগামী ৩ জুন তৃতীয় ধাপের পরীক্ষায় বন্যার কারণে বাদ পড়া সিলেটসহ মোট ৩৩ জেলায় পরীক্ষার্থীরা অংশ নেবে।

তৃতীয় ধাপের পরীক্ষায় ৩৩ জেলার মধ্যে সব উপজেলায় পরীক্ষা হবে ১৯ জেলার। জেলাগুলো হচ্ছে— জয়পুরহাট, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, ঝালকাঠি, সিলেট, ভোলা, বরগুনা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও সিলেট।

আংশিক পরীক্ষা হবে ১৬ জেলায়। এর মধ্যে নওগাঁর আত্রাই, বদলগাছী, ধামুইরহাট, মহাদেবপুর ও মান্দা উপজেলা, নাটোরের নলডাঙ্গা, সদর ও সিংড়া উপজেলা, কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর ও কুমারখালী উপজেলা, ঝিনাইদহের কোটচাঁদপুর, মহেশপুর ও শৈলকুপা উপজেলা, সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর ও তালা উপজেলা, বাগেরহাটের সদর, চিতলমারী, ফকিরহাট ও রামপাল উপজেলা, জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও সরিষাবাড়ী উপজেলা, রাজবাড়ীর বালিয়াকান্দি ও সদর উপজেলা, পিরোজপুরের ভান্ডারিয়া, ইন্দুরকানী ও মঠবাড়িয়া উপজেলা, পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলা, সুনামগঞ্জের ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই ও ধর্মপাশা উপজেলা, হবিগঞ্জের আজমিরীগঞ্জ, বানিয়াচং, বাহুবল ও চুনারুঘাট উপজেলা, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী, চিলমারী, সদর ও নাগেশ্বরী উপজেলা, গাইবান্ধার সদর, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপেজেলা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102