ads
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রার্থীর ভিডিও ভাইরাল ‘দুটো গুলি ফুটলিতো পলান দিয়ে চলে যাবি’

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ বার পঠিত

‘কেউ পার পাবে না। আজকে বলে আসছি ওই ছালাম কালাম দুই জনকেই, সময় দিয়ে গেলাম ৩ দিন। তোর নারান বাবু কেন, তোর বাপও তোরে বাঁচাতি পারবে না।’

খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের এমন বক্তব্যের ভিডিও তোলপাড় সৃষ্টি করেছে খুলনায়।

৩৫ সেকেন্ডের এই ভিডিওতে শেখ আকরাম হোসেনকে বলতে শোনা যায়, ‘যদি আমার কোনো নেতাকর্মীর গায়ে হাত দিস, আমাকে চিনিস না। আজ যেহেতু নির্বাচন করতে এসেছি, নির্বাচন করছি, জনগণ যাকে চায় সেই তো নির্বাচিত হবে। আরে দুটো গুলি ফুটলি তো তুই পলান দিয়ে চলে যাবি।’

তবে এ বক্তব্যের বিষয়ে শেখ আকরাম হোসেন বলেন, আমার বক্তব্য এডিট করে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছে। ফুলতলার জামিরায় একটা সভায় আমার নেতাকর্মীদের ভয় দেখায় ওরা। তখন আমি বলেছি- ’৭১ সালে যুদ্ধ করেছি, সেসময় যে পরিমাণ গুলির শব্দ শুনেছি তা এরা শোনেনি। তাই বলেছি ২টা গুলি ফোটার কথা। কাউকে গুলি করার কথাও আমি বলিনি। গুলি দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102