ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রায় ৭শ’ কোটি ডলার লোকসান উবারের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৩ বার পঠিত

মহামারির বছরে ৬৮০ কোটি ডলার লোকসান গুনেছে আন্তর্জাতিকভাবে খ্যাত রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। এটা নাকি আবার সুখবর। চলুন জেনে নেই কীভাবে? বছরের পুরোটা সময় জুড়েই লোকসান হয়েছে উবারের। চতুর্থ প্রান্তিক পর্যন্ত লোকসানের পরিসংখ্যান প্রকাশ করেছে উবার। অথচ ২০১৯ সালের পুরোটায় প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে ৮৫০ কোটি ডলার। ওই বছর উবার খরচ কমাতে বেশ কিছু পদক্ষেপ নেয়।

২০২০ সালের শেষ তিন মাসে উবারের লোকসান হয়েছে ৯৬ কোটি ডলার। শেয়ারের জন্য ক্ষতিপূরণ দিতে হয়েছে ২৩ কোটি ডলার, অথচ ২০১৯ সালে শেয়ারে লোকসান বাবদ ক্ষতিপূরণ দিতে হয়েছিল, ১১০ কোটি ডলার।

উবারের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা নেসলস চাই বলেন, ২০২১ সালে মুনাফার লক্ষ্য নিয়েই মাঠে নামছে প্রতিষ্ঠানটি।

মহামারিতে রাইড ব্যবসায় ধস নামায় মুনাফা খুব বেশি হয়নি উবারের। গেল বছরের চতুর্থ প্রান্তিকে লকডাউন শিথিল হওয়ার পর উবারের আয় হয়েছে ৩০০ কোটি ডলার। যদিও এ আয় ২০১৯ সালের তুলনায় ১৬ শতাংশ কম।

তবে উবারের ব্যবসা উবার ইটস মহামারির সময় বেশ জমজমাট ছিল। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালের চতুর্থ প্রান্তিকে উবার ইটসের আয় হয়েছে ১৪০ কোটি ডলার, বছর ব্যবধানে আয় বেড়েছে ২২৪ শতাংশ। তবে রাইড শেয়ারে আয় গেল বছরের একই সময়ের তুলনায় কমেছে ৫২ শতাংশ, আয় হয়েছে ১৫০ কোটি ডলার।

ডেলিভারি পোর্টফোলিও শক্তিশালী করতে কয়েক মাসে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে উবার। গেল সপ্তাহে অ্যালকোহল ডেলিভারি স্টার্ট আপ ড্রিজলি চালু করেছে উবার। তবে স্বয়ংক্রিয় গাড়ি ফ্লাইং ট্যাক্সি ডিসেম্বরে বন্ধ করে দিয়েছে উবার। মহামারির সময় খরচ কমাতে ২৫ শতাংশ কর্মী ছাঁটাই করেছে উবার। বিশ্বজুড়ে চলা মহামারির নেতিবাচক প্রভাব পড়েছে কোম্পানিটির ব্যবসার ওপর।

মোবাইল স্মার্টফোনের অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক উবার। যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন পরিবহন নেটওয়ার্ক কোম্পানি উবারের কোন নিজস্ব ট্যাক্সি নেই। উবারের কিছু নির্ধারিত যোগ্যতা পূরণ করে ব্যক্তিগত গাড়ি আছে এমন যে কোনো ব্যক্তিই উবার টিমের সঙ্গে যুক্ত হতে পারেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102