ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রীতি ম্যাচের ব্রাজিল দলে এক চমক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪২ বার পঠিত

জুনে দুটি প্রীতি ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি এন্তোনির। বাদ পড়েছেন আর্থুর।

তবে বিশ্বকাপের আগে জায়গা ধরে রেখেছেন বর্ষীয়ান ডিফেন্ডার দানি আলভেস। দলে ফিরেছেন গ্যাব্রিয়েল জেসুস, অ্যালেক্স সান্দ্রো আর ম্যাথিউজ কুনহা। ২৭ সদস্যের দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন পালমেইরাস মিডফিল্ডার দানিলো।

আগামী ২ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সিওলে এবং ৬ জুন জাপানের বিপক্ষে টোকিওতে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা।

এদিকে ১১ জুন অস্ট্রেলিয়ার মেলবোর্নে আর্জেন্টিনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটি বুধবার বাতিল হয়ে গেছে।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: আলিসন, এডারসন, ওয়েভারটন

ডিফেন্ডার: দানি আলভেস, দানিলো, আলেক্স সান্দ্রো, আলেক্স তেল্লেস, আরানা, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালায়েস, মার্কুইনস, থিয়াগো সিলভা।

মিডফিল্ডার: দানিলো, ব্রুনো গুইমারেস, কাসেমিরো, ফাবিনহো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, ফিলিপে কুটিনহো।

ফরোয়ার্ড: ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, মার্টিনেল্লি, নেইমার, রিচার্লিসন, রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, ম্যাথিউস কুনহা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102