ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিককে বিয়ে করে অনশন ভাঙলেন তরুণী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩৩ বার পঠিত

নাটোরের গুরুদাসপুরে বিয়ের দাবিতে দুই দিন ধরে প্রেমিকের বাড়িতে বিষ নিয়ে অনশন করা তরুণীর অবশেষে প্রেমিকের সঙ্গে বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর প্রেমিক থেকে স্বামী হওয়া ইকবাল প্রেমিকা তথা স্ত্রী পপি খাতুনকে (১৯) ফলের জুস খাইয়ে অনশন ভাঙান।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজে পড়া অবস্থায় তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইকবালের মা তাদের দুজনের বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু একপর্যায়ে বিয়ে নিয়ে ইকবাল টালবাহানা শুরু করে। বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার শালিসও হয়। তবু বিয়ে করতে রাজি হননি ইকবাল।

কোনো উপায় না পেয়ে গত রোববার বেলা ৩টা থেকে ইকবালের বাড়িতে অনশন শুরু করেন পপি খাতুন।
মহারাজপুর দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল জব্বার বলেন, দুই পক্ষ এলাকার মেম্বার ও গ্রামপ্রধানদের নিয়ে মহারাজপুর দাখিল মাদ্রাসায় বসে। উভয় পক্ষের কথা শুনে ছেলেমেয়েদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কাজী ডেকে তাদের বিয়ে দিয়ে ছেলের বাড়িতে পাঠানো হয়েছে।

নাজিরপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য আরিফুল ইসলাম বলেন, দুই পরিবারের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসা করেছি। এলাকার প্রধান, ইউপি চেয়ারম্যান, বাদী-বিবাদীকে নিয়ে বসে ছেলেমেয়ের বিয়ে দেওয়া হয়েছে। নব দম্পতি সুখে-শান্তিতে বসবাস করবেন তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী বলেন, সমস্যা জানার পর দুই পরিবার নিয়ে স্থানীয়ভাবে সমাধানের জন্য ইউপি সদস্য আরিফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। পরে তিনি এলাকাবাসীদের নিয়ে আলোচনা করে তাদের বিয়ে দিয়েছেন। বর্তমানে পপি তার শ্বশুরবাড়িতে আছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102