ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকার করা মামলায় বিয়ে করতে যাওয়ার পথে বর গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৪৬ বার পঠিত

মৌলভীবাজারে বিয়ে করতে যাওয়ার পথে শামিম আহমদ (২৬) নামের প্রবাস ফেরত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এদিন বর সেজে কনের বাড়ি যাচ্ছিলেন আটক শামিম, তবে প্রেমিকার আনা ধর্ষণের অভিযোগে মাঝপথে তাকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার (২১ মার্চ) দুপুরে জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, আটক শামিম রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মশাজান গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে। তাকে কনের বাড়িতে প্রবেশের আগেই গেট থেকে গ্রেফতার করে নিয়ে যায় রাজনগর থানা পুলিশ। থানায় অভিযোগকারী তরুণীর দাবি, ‘শামিম বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। কিন্তু এখন দেশে এসে অন্য মেয়েকে বিয়ে করতে চাইছে, তাই অভিযোগ দিয়েছি। ’

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘এক তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণ হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102