ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকার টানে বউকে খুন করে পালালেন স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছেন স্বামীসহ শ্বশুড়বাড়ির লোকজন।

মঙ্গলবার (১৩ই এপ্রিল) সন্ধ্যায় রুমার স্বজনরা তার শ্বশুড়বাড়ি গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশকে সংবাদ দেয়। রুমার স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যার পর রুমার মুখে বিষ ঢেলে দিয়ে তারা পালিয়ে যান।

নিহত রুমা আক্তার (২৪) উপজেলার সিংদিঘী গ্রামের আব্দুর রহমানের মেয়ে। ৯ বছর আগে পারিবারিকভাবে সলিং মোড় এলাকার নজর আলীর ছেলে ইমরুল হাসান আয়নালের (৩৩) সঙ্গে বিয়ে হয় তার। তাদের সংসারে ইফতেখার হাসান রুহান নামে ৭ বছর বয়সের এক সন্তান রয়েছে।

স্বজনরা জানান, বিয়ের আগে থেকেই ইমরুল হাসানের সাথে অন্য একটি মেয়ের সম্পর্ক ছিল। বিয়ের ৩ বছর পর ওই মেয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করার বিষয়টি জানাজানি হলে ইমরুল-রুমার মধ্যে কলহ তৈরি হয়। তারপরে দুই পরিবারের লোকজন বসলে ইমরুল আর ওই মেয়ের সঙ্গে যোগাযোগ করবে না মর্মে জানালে আবার সংসার শুরু করেন তারা।

তবে ইমরুল ওই মেয়ের সঙ্গে সম্পর্ক রাখায় মাঝে মধ্যেই তাদের মধ্যে কলহ হতো। সম্প্রতি ৬ এপ্রিল ইমরুলের জন্মদিন উপলক্ষে ওই মেয়ে মুঠোফোনে শুভেচ্ছাবার্তা পাঠায়। পরে এ বিষয় নিয়ে পুনরায় কলহ তৈরি হয়।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ছেলের সামনেই রুমাকে মারধর করে ইমরুলসহ তার পরিবারের লোকজন। এক পর্যায়ে রুমার মৃত্যু হলে বাড়ির লোকজন তার মুখে বিষ ঢেলে গা ঢাকা দেয়। পরে প্রতিবেশীদের মাধ্যমে সংবাদ পেয়ে রুমার স্বজনরা এসে মরদেহ দেখে পুলিশে সংবাদ দেয়।

এ ঘটনার বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102