ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসছেন মৌনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৪৮ বার পঠিত

পশ্চিমবঙ্গের কোচবিহারের মেয়ে মৌনি রায়ের বিয়ের খবর গত কয়েক মাস ধরেই সংবাদ শিরোনামে। হিন্দি টেলিভিশন তথা বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী আজ বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়ছেন প্রেমিক সূরজ নামবিয়ারের সঙ্গে। গোয়ার সমুদ্র সৈকতে অবস্থিত হিলটন রিসোর্টে বসছে মৌনির ডেস্টিনেশন বিয়ের আসর।

বুধবার গভীর রাতে প্রাক-বিয়ের অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে হবু বরের পরিচয় করান মৌনি। যদিও তার আগেই ইন্টারনেটের সুবাদে সূরজের পরিচয় ফাঁস হয়ে যায়। কিন্তু মৌনির ওই ছবিই সূরজের সঙ্গে তার প্রথম অফিসিয়্যাল পোস্ট। ছবিতে লাল সালোয়ারে দেখা মেলে বঙ্গ সুন্দরীর। সূরজের পরনে ছিল সাদা পাঞ্জাবি।

ছবির ক্যাপশনে মৌনি লেখেন, ‘এভরিথিং’। একটা মাত্র শব্দে সহজেই নায়িকা বুঝিয়ে দিলেন, সূরজই তার সবকিছু। বরকে ঘিরেই তার গোটা জীবন। ওই ছবিতে সকলেই শুভেচ্ছা জানান প্রেমিক-প্রেমিকা জুটিকে। মৌনির গায়ে হলুদ ও মেহেন্দির অনুষ্ঠান সম্পন্নও হয়েছে বুধবার।

নিজেদের প্রেম বা বিয়ে নিয়ে কখনও কথা বলেননি মৌনি আর সূরজ। যদিও চলতি সপ্তাহে যখন পাপারাৎজিরা ‘শুভেচ্ছা’ জানায় মৌনিকে, তখন তাকে হেসে ঘাড় নাড়তে দেখা যায়।

দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাংকার সুরজ নামবিয়ার। সঙ্গে রিয়েল এস্টেটের ব্যবসাও রয়েছে। বেঙ্গালুরুতে আদি বাড়ি সূরজের। শোনা যায়, ২০২০ সালের শুরুতে করোনার প্রথমবার লকডাউনে নিজের দিদি-দুলাভাই এবং তাদের পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সুরজের প্রেমে পড়েন বলি সুন্দরী। এখন শুধু চার হাত এক হওয়ার পালা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102