ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকের সহযোগীতায় গোপন অঙ্গ কেটে স্বামীকে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পরকীয়ার জের ধরে প্রেমিককে নিয়ে স্বামীর গোপন অঙ্গ কেটে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূকে আটক করে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেছে। প্রেমিক পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

শুক্রবার (৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মধ্যম মাহমুদাবাদ (তেলিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (১০ এপ্রিল) সকালে খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত জয়নাল আবেদীন প্রকাশ কালামিয়া (৩৫) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মহাদেবপুর (তেলিপাড়া) গ্রামের মৃত ইসলামের ছেলে। তিনি পেশায় দিনমজুর।

এলাকাবাসী জানান, জয়নাল আবেদীন প্রকাশ কালামিয়া সঙ্গে একই গ্রামের মৃত জহিরুল ইসলামের মেয়ে রিমা আক্তারের (২৫) বিয়ে হয়। তাদের ঘরে ৯ বছর ও ৭ বছরের দুই কন্যা শিশু রয়েছে।

এর মধ্যে লিমা আক্তার পরকীয়া জড়িয়ে পড়ে। এ অবস্থায় রিমা আক্তার কথিত প্রেমিক কাইয়ুমকে নিয়ে দিনমজুর জয়নাল আবেদীনকে ঘরের মধ্যে খুন করার পরিকল্পনা করে।

সেই অনুযায়ী শুক্রবার রাতে স্বামী ঘুমিয়ে পড়লে তার প্রেমিককে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে তাকে হত্যা করে।

খবর পেয়ে শনিবার সকালে পুলিশ এলাকার একটি পুকুর থেকে জয়নাল আবেদীনের মরদেহ উদ্ধার এবং তার স্ত্রীকে আটক করে। তবে ঘটনার পর থেকে কথিত প্রেমিক কাইয়ুম গা ঢাকা দিয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত সুমন বনিক বলেন, খবর পেয়ে পুলিশ বাড়বকুণ্ড ইউনিয়নের তেলাপাড়া নামক গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। তবে কথিত প্রেমিক পলাতক রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে ওসি জানান।
#বিডি২৪লাইভ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102