ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকের সাথে বিয়ে না হওয়ায় আত্মহত্যা মাদ্রাসা ছাত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ রংপুরের মিঠাপুকুরে প্রেমিকের সাথে বিয়ে না হওয়ায় অভিমানে এক মাদরাসাছাত্রী নানার বাড়িতে আত্মহত্যা করেছে। পুলিশ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর লাশ উদ্ধার করেছে। তার লাশ মর্গে পাঠিয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ফুলচৌকি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় মামলা হয়েছে। পুলিশ তার প্রেমিক ও স্থানীয় ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চেংমারী ইউনিয়নের চেংমারী গ্রামের মোন্নাফ হোসেনের মেয়ে মোসলেমা আক্তার মোহনা (১৮) শুকুরেরহাট আলীম মাদরাসায় আলীম প্রথম বর্ষের ছাত্রী। পাশের তিলকপাড়া গ্রামের আবদুল হাকিমের ছেলে সাব্বির হোসেন ওরফে আরমান প্রায় এক বছর আগে মোহনার সাথে প্রেমের সম্পর্ক করে। বিয়ের প্রলোভনে দীর্ঘ দিন যাবৎ মেলামেশা করে আসছেন প্রেমিক আরমান।

বুধবার রাতে আরমান বিয়ের কথা বলে মোহনাকে তার নানা আব্দুর রশিদের বাড়ি ফুলচৌকি গ্রামে ডেকে নিয়ে যান। সন্ধ্যায় নানার বাড়ি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। পরে তারা বিয়ে করবে বলে জানায়।

এ সময় ময়েনপুর ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য সাজেদুর রহমান তুহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বিয়েতে জটিলতা সৃষ্টি করেন। একপর্যায়ে ছেলেটি আর বিয়ে করবেন না বলে জানায়। এ খবর জানার পর ভোররাতে নানার বাড়িতেই একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে মোহনা আত্মহত্যা করেন।

মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল তৈরী করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে, ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102