ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন সোনাক্ষী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৪৯ বার পঠিত

সোনাক্ষী সিনহার প্রেম ও বিয়ে নিয়ে অনেক জলঘোলা হলো। অভিনেতা জহির ইকবালের সঙ্গে এ বলিউড অভিনেত্রীর প্রেম চলছে কিনা, কবে বিয়েরপিঁড়িতে বসতে চলেছেন তারা— এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সোনাক্ষীকে।

তাই প্রেমের গুঞ্জনের সমাপ্তি চাইছেন এ অভিনেত্রী। যে জন্য জহির ইকবালের সঙ্গে তার সম্পর্ক কী, তা নিয়ে কথা বলার প্রস্তুতি নিচ্ছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

আরও জানিয়েছেন, আগামী মাসেই নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করতে চলেছেন সোনাক্ষী ও জহির। তবে সাংবাদিক ডেকে নয়, একটু ভিন্নভাবে তাদের সম্পর্কের বিষয়টি তুলে ধরতে যাচ্ছেন তারা।

সম্প্রতি সোনাক্ষী ও জহির একটি গানের শুটিং করেছেন। সেই বিশেষ গানের মাধ্যমেই নিজেদের সম্পর্কের কথা সবার সামনে আনবেন। শিগগিরই প্রকাশ্যে আসবে সে ভিডিও। এখন শুধু সময়ের অপেক্ষা। বলিউডের বাসিন্দা অনেকে বলছেন, সোনাক্ষী আর জহিরের বন্ধুত্বের কথা সবারই জানা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের একসঙ্গে দেখার সুযোগ হয়েছে অনুরাগীদের। সোনাক্ষীর জন্মদিনে এক মজাদার ছবিও সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন জহির। এ থেকে স্পষ্ট— দুজনই একে অন্যের সঙ্গ ভালোবাসেন। শুধু সম্পর্কের কথাটা মুখে বলা বাকি।

এদিকে সোনাক্ষী সিনহার প্রেমের গুঞ্জন বহুদিন ধরে বলিউডের বাতাসে ভাসছে। প্রেমিক হিসেবে কখনো ইভেন্ট ম্যানেজার বান্টি, কখনো সুপারস্টার সালমান খানের নাম উঠে এসেছে। বান্টির সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে বহু আগে। সালমান খানের বিষয়টিও মিথ্যা প্রমাণ হয়েছে। তবে জহির ইকবালের বিষয় যে মিথ্যা নয়- এ দাবি বলিউডের অনেকের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102