ads
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমের টানে আমেরিকার নারী চাঁদপুরে, বন্ধুকে বিয়ে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

প্রেমের টানে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে এক আমেরিকান কৃষ্ণাঙ্গ নারী বাংলাদেশে ছুটে আসেন। তারপর পূর্ব পরিচিত বন্ধুকে বিয়ে করেন।

শনিবার (০৫ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলার রালদিয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে এ বিয়ের আয়োজন হয়। তবে বিয়েতে শুধুমাত্র কনে একা থাকলেও বরের নিকটতম কয়েকজন স্বজন উপস্থিত ছিলেন।

গ্রামের বাড়িতে বিদেশি বউ। এমন দৃশ্য দেখতে শনিবার বিকেল থেকে প্রধানিয়া বাড়িতে শত শত নারী পুরুষ ভিড় করেন। অন্যদিকে, আমেরিকার নারীর সঙ্গে বিয়ে হলেও তাদের সম্পর্কের গোটা বিষয়টি গোপন রাখতে চান বাংলাদেশি বর।

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রাম। এই গ্রামের প্রধানিয়া বাড়িতে সম্পন্ন হয় ভিনদেশির নারীর সঙ্গে স্বদেশী বরের এই বিয়ে। আর কনের নাম হচ্ছে জোনস্ জিইনাবচন। বরের নাম শাহাদাত হোসেন। তিনি ওই গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে। খোঁজ নিয়ে জানাগেছে, এ দিন দুপুরে নিজ বাড়িতে সীমিত পরিসরে আত্মীয় স্বজন উপস্থিতিতে শাহাদাত হোসেন আমেরিকার নাগরিক তার প্রেমিকা জোনস্ জিইনাবচনকে ইসলামি শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিয়ে সম্পন্ন হওয়ার পর বর শাহাদাত হোসেন ও নববধূ জোনস্ জিইনাবচন প্রাথমিক এক প্রতিক্রিয়ায় বলেন, আমাদের ভালোবাসা বেশ কয়েক বছরের। তবে কিভাবে কখন কোথায় হলো। সেই গল্প আজ নয়, পরে একসময় জানাবো। সবশেষে আগামী দিনগুলো যেনো সুখের হয় তার জন্য তারা দোয়া প্রার্থনা করেন। এমন পরিস্থিতিতে তারা দুজন তাদের পেশা এবং কোন দেশে অবস্থান করছেন। তাও গোপন রাখেন।

আলোচিত এই বিয়ে সম্পর্কে আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন মাস্টার বলেন, বিয়েতে আমি যোগ দেইনি। তবে ঘটনাটির সম্পর্কে অবগত রয়েছি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, একজন বিদেশি নারীর সঙ্গে এমন বিয়ের আয়োজন। তবে বিষয়টি পুলিশ কিংবা প্রশাসন অবগত নয়। তারপরও এই ব্যাপারে বিস্তারিত জানতে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102