ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমের টানে ঘর ছাড়ার ভয়ে মেয়েকে শিকলবন্দি, বাবা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

ভোলার লালমোহনে প্রেমের টানে তরুণীর ঘর ছাড়ার ভয়ে মারধর করে শিকল দিয়ে বেঁধে রাখে বাবা-মা। পরে অভিযোগ পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করে লালমোহন থানা পুলিশ। এ সময় আটক করা হয়েছে তরুণীর বাবা আবুল কালামকে।

বুধবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের রায়পুরাকান্দি গ্রাম থেকে ৮ম শ্রেণি পড়ুয়া মাদরাসা ছাত্রীকে উদ্ধার করে ভোলা সেভ হোমে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তরুণীর বাবা ও মাকে আসামি করে মামলা করেন স্থানীয় গ্রাম পুলিশ সফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, তরুণীর ভগ্নীপতির বাড়ি চরফ্যাশনের জিন্নাগড় এলাকায়। ওই বাড়িতে আসা যাওয়ার সূত্রে পার্শ্ববর্তী এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের বিয়েও হয় বলে দাবি তরুণীর। দুই সপ্তাহ আগে ওই ছেলের বাড়িতে গিয়ে ওঠে সে। পরে স্থানীয়রা কিশোরীকে তার বাবা-মায়ের কাছে তুলে দেয়। সেখান থেকে বাড়িতে এনে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, তরণীকে তার ঘরে মারধর করে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এমন অভিযোগ পেয়ে তাকে উদ্ধার করা হয়। চরফ্যাশনের জিন্নাগড় এলাকার এক ছেলের সঙ্গে বিয়ে হয়েছে বলে দাবি করলেও কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102