ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমের টানে ভারতে বাংলাদেশি কিশোরী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

প্রেমের টানে ভারতে যাওয়ার পর দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছে এক বাংলাদেশি কিশোরী।

পতাকা বৈঠক শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোরীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। পরে পুলিশ ওই কিশোরীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের মিস্টার আলীর নবম শ্রেণি পড়ুয়া মেয়ে মেরিনা আক্তারের ভারতের নন্দীরচর গ্রামের আক্তার হোসেন নামে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বৃহস্পতিবার সকালে প্রেমের টানে রহিমপুর সীমানা দিয়ে ভারতের নন্দীরচর গ্রামে চলে যায় মেরিনা আক্তার। পরে সন্দেহজনক আচরণে বিএসএফ মেরিনাকে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানায়, তার বাড়ি বাংলাদেশে। পরে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে। একপর্যায়ে বকশীগঞ্জ-কামালপুর স্থলবন্দর সীমান্তে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পতাকা বৈঠক শেষে ওই কিশোরীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ ওই কিশোরীকে তার পরিবারের কাছে ফেরত দেয়।

পতাকা বৈঠকে বিজিবি-৩৫ ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্বে দেন কোম্পানি কমান্ডার আজমল হোসেন এবং ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন এসকে বিশাল।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে জানান, মেরিনা আক্তারকে তার পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102