ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমের টানে সিলেটে অস্ট্রেলিয়ান তরুণী অতঃপর…..

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩৩ বার পঠিত
আরিয়া ভংগাসাকদা (সীমা বেগম) ও সাদিক মিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে গত ১ জুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের পর প্রেম। সেই প্রেমের টানে সিলেটে আসেন অস্ট্রেলিয়ান তরুণী আরিয়া ভংগাসাকদা। এরপর বিয়ে করেন সুনামগঞ্জের ছাতক থানার খামারগাঁওয়ের যুবক সাদিক মিয়ার সঙ্গে। বর্তমানে তারা সিলেটের বাগবাড়ি এলাকার বসবাস করছেন।

সাদিক মিয়া জানান, ‘দুই জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেই বন্ধুত্ব থেকে একে অপরকে ভালো লাগা। আরিয়া (সীমা বেগম) খুব ভালো মনের মানুষ। আমার পরিবারের সবাইকে সে খুব পছন্দ করেছে। পাশাপাশি বাংলাদেশের খাবার ও পরিবেশ তার ভালো লেগেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বাংলাদেশে আসেন আরিয়া। এরপর সাদিক মিয়ার বাড়িতে ওঠেন। ২০১৮ সালের ১০ অক্টোবর সেখানে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ে হয়। এ সময় ‘সীমা বেগম’ নাম নেন আরিয়া। পরে অস্ট্রেলিয়ায় চলে যান। তবে মহামারি করোনার কারণে আর বাংলাদেশে ফিরতে পারেননি। এ কারণে বাদ থাকে বিয়ের আনুষ্ঠানিকতা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনি আবার ফিরে আসেন। গত ১ জুন তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সাদিক মিয়ার ভাই ইউসুফ আলী বলেন, ‘অস্ট্রেলিয়ান তরুণী দেশে আসার পর আমাদের বাড়িতে ওঠেন। এরপর তিনি বিয়ের আগ্রহ প্রকাশ করেন। আমরা মুসলিম রীতি অনুসারে তাদের বিয়ে সম্পন্ন করেছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102