ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমের টানে সীমান্ত পার, ভারতীয় কিশোরীসহ আটক ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়। এরপরে প্রেম। সেই প্রেমকে প্রণয়ে রূপ দিতে বাংলাদেশে আসে ভারতের হুগলির বাসিন্দা প্রীতি পন্ডিত (১৭) নামে এক কিশোরী। পরে ওই কিশোরী ও তার প্রেমিকসহ তিনজন পুলিশের কাছে ধরা পড়ে।

রবিবার দুপুরে সদর কোতয়ালি থানা থেকে ওই কিশোরীসহ ৩ জনকে সদর কোতয়ালি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিকেলে আদালতের বিচারক দেলোয়ার হোসেন ভারতীয় কিশোরীকে সেভ হোমে এবং প্রেমিকসহ দুইজনকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের কোর্ট
ইন্সপেক্টর।

এর আগে, শনিবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার রানী পুকুর ইউনিয়নের নূরপুর বালাপাড়া এলাকার লতিফুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
রংপুর সদর কোতোলি থানা সূত্রে জানা গেছে, দুবছর আগে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার মন্টু পন্ডিতের মেয়ে প্রীতি পন্ডিতের সঙ্গে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের মহির উদ্দিনের ছেলে মিলনের ফেসবুকে পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এরই পরিপ্রেক্ষিতে প্রেমের টানে গত ২৪ জুন ভারত থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে আসে প্রীতি। গত কয়েকদিন ধরে প্রীতি সদ্যপুস্করিণী ইউনিয়েনের পালিচড়া ফাজিল খা গ্রামে মিলনের বাড়িতে অবস্থান করছিল।

পুলিশ খবর পেয়ে শনিবার দুপুরে মিলন ও তার এক সহযোগী একই গ্রামের বাবলু মিয়ার ছেলে হাবিবুর রহমানকে আটক করে। এসময় প্রীতিকেও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়।

রংপুর সদর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মনতাজুর রহমান জানান, বিনা পাসপোর্ট ও অনুমতি ছাড়া সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে সদর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। এছাড়া মানবপাচার আইনের ৬, ৭, ৮ ও ১০ ধারার আলোকে মামলা করা হয়। মামলার বাদী এসআই জাহাঙ্গীর আলম ভারতীয় কিশোরীকে সেভ হোমে রাখার জন্য আমলি আদালতের বিচারকের কাছে আবেদন করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

কোর্ট ইন্সপেক্টর মোস্তফিজার রহমান ভারতীয় কিশোরী প্রীতি মন্ডলকে পুলিশের সেভ হোমে ও অন্য দুইজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102