ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রী অপহরণ, সাত মামলার আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

পটুয়াখালী কলাপাড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে ইমরান বয়াতি নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলার পর তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ইমরান বয়াতি সাতটি মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার দুপুরে কুয়াকাটা পৌর শহরের হুইচান পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়ার পাশাপাশি উত্ত্যক্ত করছিল ইমরান বয়াতি। কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে রোববার বিকেলে তাকে অপহরণ করেন ইমরান। ওই ঘটনায় রাতেই মামলা করেন অপহৃত ছাত্রীর বাবা। পরে সোমবার ভোরে কুয়াকাটার হুইচান পাড়া ওই ছাত্রীকে উদ্ধার ও ইমরানকে গ্রেফতার করে পুলিশ।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ইমরান বয়াতির বিরুদ্ধে মাদক ও অপহরণসহ আগে থেকেই সাতটি মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102