ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমের প্রস্তাব দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা উত্তর দিঘিরপাড় এলাকায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে বাসায় একা পেয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা জানাজানি হওয়ার পর ছাত্রীর বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ধর্ষণকারী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ হাবিবপুর এলাকার রবিচন্দ্রের ছেলে হৃদয় বাবুকে (২৪) শনিবার রাতে গ্রেপ্তার করেছেন।

ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। সে বাবা মায়ের সঙ্গে গাজীপুরে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থেকে দীর্ঘদিন আগে পরিবার পরিজন নিয়ে কালিয়াকৈর উপজেলায় আসেন। তার বাবা একজন পেশায় রিকশাচালক ও মা স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। মেয়েটি ওই এলাকায় একটি বেসরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে আসছে। অপরদিকে হৃদয় বাবু একই বাসার ভাড়াটিয়া। প্রতিদিনের মতো বাবা-মা দুজনেই সকালে বাসা থেকে বেড়িয়ে যায়। এ সুযোগে ওই বখাটে বিভিন্ন সময় মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসে। প্রতিদিনের মতো গত ১৭ ফেব্রুয়ারি সকালে বাবা-মা বাসায় মেয়েকে রেখে কাজে যান। এসুযোগে ওই স্কুলছাত্রীকে বাসায় একা পেয়ে হৃদয় বাবু জোরপূর্বক ধর্ষণ করেন। ওই মেয়েকে সুযোগ বুঝে একাধিকবার ধর্ষণ করেন। এক পর্যায়ে ধর্ষিতা ওই স্কুলছাত্রী তার মাকে বিষয়টি জানায়। পরে মেয়ের বাবা মমিরুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে আসামি হৃদয় বাবুকে গ্রেপ্তার করেন। রোববার দুপুরে ধর্ষণ মামলা দিয়ে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়।

কালিয়াকৈর থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী গণমাধ্যমকে জানান, ছাত্রী ধর্ষণের ঘটনায় হৃদয়কে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়ে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102