ads
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে নিয়ে উধাও প্রধান শিক্ষক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩৩ বার পঠিত
নাটোরে

প্রেমের ফাঁদে ফেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের এক এসএস পরীক্ষার্থীকে (১৬) নিয়ে উধাও হয়ে গেছেন প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ।

শনিবার (০১ অক্টোবর) দুপুর দুইটার সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা নাদিরা বেগম বাদী হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করেছেন।
লম্পট শিক্ষক ফিরোজ আহমেদ উপজেলার নাজিরপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। আর ওই শিক্ষার্থী একই উপজেলার মামদপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে ওই বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে রাতে বাংলানিউজকে জানান, ওই ছাত্রী শনিবার সকাল ১০টার দিকে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে যায়। মেয়ে বাড়ি ফিরে না আসায় দুপুর ২টার দিকে বাবা সাইফুল ইসলাম বিদ্যালয়ে খোঁজ নিতে যান। সেখানে জানতে পারেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ তার মেয়েকে নিয়ে একটি মাইক্রোবাসে উঠে চলে গেছেন।

পরে তিনি জানতে পারেন মেয়ে ও প্রধান শিক্ষক রাজশাহীতে অবস্থান করছেন। পরে প্রধান শিক্ষকের স্বজনদের সঙ্গে নিয়ে রাজশাহীর ভদ্রা এলাকার একটি বাসায় তাদের সন্ধান পান। এসময় তার মেয়েকে নিয়ে আসার চেষ্টা করলে প্রধান শিক্ষক এতে বাধা দেন। পরে তারা থানা পুলিশের কাছে গেলে ওই সুযোগে প্রধান শিক্ষক তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান।

ওসি বলেন, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে রাতে গুরুদারপুর থানায় ওই শিক্ষার্থীর মা নাদিরা বেগম বাদী হয়ে প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদসহ তার তিন ভাইয়ের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেছেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্ত প্রধান শিক্ষক ও তার ভাইদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102