ads
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দশম শ্রেণি পড়ুয়া ছাত্রীরে প্রেমের বিয়ে, তিন মাস পর যা হলো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ৩০ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ার মারিয়া আক্তার তন্বী (১৫) নামে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী প্রেম করে পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে তিন মাস আগে। এরপর বনিবনা না হওয়ায় আত্মহত্যা করেছে বলে গুঞ্জন উঠেছে।

কিন্তু তন্বীর মৃত্যুর ঘটনা পরিকল্পিত হত্যা দাবি করে নিহতের ভাই মঙ্গলবার সকালে চারজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- নিহত তন্বী আক্তারের স্বামী পৌর শহরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মিনহাজুল রহমান রাব্বি, শ্বশুর অবসরপ্রাপ্ত শিক্ষক মুজিবুর রহমান, শাশুড়ি শিরিন বেগম, ননদ মাকসুদা আক্তার।

নিহত তন্বী উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের দুবাই প্রবাসী হাবিবুর রহমানের মেয়ে। সে মঠবাড়িয়া কেএম লতিফ ইনস্টিটিউশনের দশম শ্রেণির ছাত্রী ছিল।

মঙ্গলবার দুপুরেই নিহতের শ্বশুর মুজিবুর রহমান, শাশুড়ি শিরিন বেগম, ননদ মাকসুদা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে মাঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মারিয়া আক্তার তন্বীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনার পর থেকে তন্বীর স্বামী মিনহাজুল রহমান রাব্বি পলাতক রয়েছেন।

নিহত তন্বীর চাচাতো ভাই ফোরকান হোসেন জানান, দশম শ্রেণিতে পড়ুয়া তন্বী রাব্বির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ৩ মাস আগে ঢাকায় পালিয়ে যায়। এদিকে তন্বীর মা শোক সইতে না পেরে স্ট্রোক করে মারা যান। পরে ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মঞ্জুর রহমান শিকদার ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান মিলনের মধ্যস্থতায় সম্প্রতি তাদের বিয়ে হয়। ঢাকায়ও তাদের বিয়ে হয়েছিল।

বিয়ের পরে বাড়িতে থেকে তন্বী তার ভাইকে মাঝে-মধ্যে ফোন দিয়ে যোগাযোগ করত। সোমবার সকালে ভাইকে যেতে বললে, তন্বীর ভাই ব্যস্ত থাকায় যেতে পারেনি। বিকালে আবারো যেতে বললে তন্বীর ভাই যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ৫টার দিকে তাকে বলা হয় হাসপাতালে যেতে। হাসপাতালে গিয়ে গিয়ে বোনের লাশ দেখতে পান।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেফতারদের মঙ্গলবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক রাব্বিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102