ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমের সম্পর্ক না মানায় প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

পটুয়াখালী; পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক না মানায় প্রেমিক-প্রেমিকা বিষপানে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় রাঙ্গাবালী থেকে ট্রলারযোগে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তাদের মৃত্যু হয়।

প্রেমিক রাজিব রাঙ্গাবালী উপজেলার বড় বাইজদা ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামের জহির প্যাদার ছেলে রাজিব (১৭) এবং প্রেমিকা একই গ্রামের রিপন হাওলাদারের মেয়ে রাবেয়া (১৫)। তারা দুইজনই কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি দুই পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হলে তাদের সম্পর্ক মেনে নেবে না বলে জানিয়ে দেয়। মঙ্গলবার সন্ধ্যার পর তার দুজনেই মেয়ের বাড়ির কাছের নির্জন স্থানে বসে বিষপান করে। পরে তারা অজ্ঞান হয়ে পড়লে এলাকাবাসী দেখে মেয়ের পরিবারকে খবর দেয়। এরপর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তাদের মৃত্যু হয়।

কলাপাড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. শাকুরুজ্জামান জানান, তাদের দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর ররহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102