ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমে ব্যর্থ হয়ে তরুণীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

চাঁদপুরের মতলবে প্রেমে ব্যর্থ হয়ে তানজিনা আক্তার (২২) নামে এক তরুণী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে ২৭ ডিসেম্বর মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পূরণ গ্রামে।

তানজিনা আক্তার আমগাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। তার পিতার নাম আবদুস ছাত্তার মুন্সী।

পারিবারিক সূত্র জানায়, পাশের বাড়ির আবুল বাশার পাটোয়ারীর পুত্র মনির হোসেনের সঙ্গে প্রেমে ব্যর্থ হয়ে মনের ক্ষোভে তানজিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে এলাকায় উভয়পক্ষের মধ্যে সালিশ বৈঠকও হয়েছিল। বাড়ির লোকজন তানজিনার লাশ আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করলে ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার নির্দেশে এসআই মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তানজিনার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এসআই হাবিবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

তানজিনার বাবা আবদুস ছাত্তার মুন্সী জানান, পাশের বাড়ির মনিরের সঙ্গে সম্পর্ক ছিল বলে জানতে পারি। এ ব্যাপারে জানাজানি হলে উভয় পক্ষের বিরোধ সৃষ্টি হয়। আর এ ঘটনার জের ধরেই সে আত্মহত্যা করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102