ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেম করার ‘অপরাধে’ ভাতিজাকে মেরে ফেললেন চাচা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাচাতো বোনের সঙ্গে প্রেম করায় চাচার হাতে আশরাফুল ইসলাম শান্ত-(১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) ভোরে পুলিশ ঘাতক চাচা আক্কাস আলীকে (৫০) গ্রেফতার করেছে।

গতকাল শুক্রবার রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরা দহ গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম শান্তর বাবার নাম মাহফুজ মিয়া।

এলাকাবাসীকে উদ্ধৃত করে পুলিশ জানায়, শংকরাদহ গ্রামের আশরাফুল ইসলাম শান্তের সঙ্গে তার চাচাতো বোনের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। বিষয়টি মেনে নিতে পারেনি মেয়ের বাবা (চাচা) আক্কাস আলী।

এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে চাচা আক্কাস আলী ভাতিজা শান্তর ঘরে প্রবেশ করে ঘুম থেকে তাকে তুলে বুকে ছুরিকাঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় শান্তকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক।

তিনি বলেন, ভোরে ঘাতক আক্কাস আলীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102