ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেম করায় যুবককে কক্ষে আটকে রাতভর নির্যাতন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুকে এক নারীর সঙ্গে প্রেম, অতঃপর সেই প্রেম করার অপরাধে রাজিব নামে এক যুবককে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে পাশের আতলী উপজেলার ১ নম্বর ওয়ার্ডের মনির মৃধার বাড়িতে এ রোমহর্ষক নির্যাতনের ঘটনা ঘটে।

আহত রাজিবকে শুক্রবার উদ্ধার করে তার পরিবারের লোকজন কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। আহত রাজিব কলাপাড়ার লালুয়া ইউনিয়নের ১১ নম্বর হাওলা গ্রামের নাসির ফরাজীর ছেলে।

আহত রাজিব বলেন, প্রায় ৪ মাস আগে পাশের আমতলী উপজেলার বৈঠাকাঠা গ্রামের এক নারীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার ওই নারী অনুনয়-বিনয় করে তাকে পাশের উপজেলা আমতলী যেতে বললে রাজিব আমতলীতে তেলের পাম্প এলাকায় পৌঁছালে মনির মৃধা, দুলাল ও বেল্লালসহ বেশ কয়েকজন তাকে হঠাৎই মারধর করে তাকে অটোতে করে মনির মৃধার বাড়িতে নিয়ে একটি কক্ষের মধ্যে আটকে রাতভর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়।

এরপর পরিবারের সদস্যরা খবর পেয়ে সকালে স্থানীয় প্যানেল মেয়র হাবিবুর রহমানের সহায়তায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে এনে ভর্তি করে।

এ বিষয়ে জানতে আমতলী পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমানের মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ স্থাপন করা সম্ভব না হওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত এ নির্যাতন সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102