ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেম করে বিয়ে, এক মাসের মাথায় লাশ হলো কিশোরী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মোবাইল ফোনে প্রেম করে বিয়ের এক মাসের মাথায় লাশ হলো নুপুর রাণী (১৭) নামে এক নববধূ। তার পরিবারের দাবি, নুপুরকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজিয়েছে তার শ্বশুর বাড়ির লোকজন।

শুক্রবার সন্ধ্যায় স্বামীর বাড়ির ঘরে তীরের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের অজান্তে নুপুরের সাথে এক বছর আগে মুঠোফোনে প্রেমের সম্পর্কে জড়ায় রহিমাপুর খিয়ার পাড়া গ্রামের আদেশ সরকারের ছেলে স্বপন সরকার। এরই পরিপ্রেক্ষিতে তাদের বিয়ে হয়।
নুপুরের বাবা কৈলাশ চন্দ্রের অভিযোগ, প্রেমেই সর্বনাশ করলো আমার মেয়েটার। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমার মেয়েকে শারীরিক নির্যাতন করতো স্বামীসহ তার পরিবারের লোকজন।

তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই স্বপন ও তার বাবা বাড়ি ছেড়ে পালিয়েছেন। এ বিষয়ে নুপুরের বাবা একটি ইউডি মামলা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না এটি হত্যা, নাকি আত্মহত্যা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102