ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেম নিবেদন ও উত্ত্যক্ত করায় অপমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

স্কুলে যাওয়ার পথে প্রেম নিবেদন এবং উত্ত্যক্ত করায় ক্ষোভে ও অপমানে বিষপানে আত্মহত্যা করেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে আল্পনা খাতুন (১৪) নামে ৭ম শ্রেণির এক ছাত্রী।

এ ঘটনায় সোমবার (২৫ জুলাই) নিহত স্কুলছাত্রীর বাবা আলতাফ হোসেন বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে সুজন নামে এক স্কুলছাত্রের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে রোববার (২৪ জুলাই) গভীর রাতে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের তেলকুপি উত্তরপাড়া এলাকা থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। আল্পনা খাতুন ওই গ্রামের আলতাফ হোসেনের মেয়ে ও স্থানীয় নুরুননাহার সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

নিহত স্কুলছাত্রীর বাবা আলতাফ হোসেন ও স্বজনরা জানায়, আল্পনা স্কুলে যাওয়ার পথে একই ইউনিয়নের আগনুকালী গ্রামের আবু মুসার ছেলে সুজন শেখ প্রেম নিবেদন ও উত্ত্যক্ত করত। বিষয়টি সইতে না পেরে রোববার দুপুরে ইঁদুর মারার ট্যাবলেট খায় আল্পনা। টের পেয়ে তাকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সিরাজগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। এদিকে খবর পেয়ে রোববার রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আল্পনার বাবা আলতাফ হোসেন আরও বলেন, সুজন আমার মেয়েকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করতো ও প্রেম নিবেদন করতো। বিষয়টি আমাকে কখনও জানানো হয়নি। মৃত্যুর আগে সে খাতায় ঘটনাটি লিখে গেছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ খান বলেন, সুজন নামে এক ছেলে প্রেম নিবেদন ও উত্ত্যক্ত করায় আল্পনা ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের। সুজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে মামলা দায়ের হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102