ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রোটোকল ভেঙে হোটেল রুমে মেয়ে এনে ফুর্তি, দল থেকে বাদ গ্রিনউড-ফোডেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭ বার পঠিত

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে অভিষেকের পরপরই বিতর্কে জড়ালেন ম্যাসন গ্রিনউড ও ফিল ফোডেন। কোয়ারেন্টিনের নিয়ম ভাঙায় উয়েফা নেশন্স লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে এই দুজনকে।

আইসল্যান্ডের ওয়েবসাইট ‘৪৩৩’ সোমবার খবর প্রকাশ করে, রোববার ইংল্যান্ডের টিম হোটেলে দুজন নারী অতিথি নিয়ে এসেছিলেন গ্রিনউড ও ফোডেন। একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়। এই ঘটনায় দেশটির কোভিড-১৯ কোয়ারেন্টিনের নিয়ম ভেঙেছেন তারা।

আইসল্যান্ডে গত শনিবার স্বাগতিকদের বিপক্ষে ইংল্যান্ডের ১-০ গোলে জয়ের ম্যাচে অভিষেক হয় ম্যানচেস্টার ইউনাইটেডের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড গ্রিনউড ও ম্যানচেস্টার সিটির ২০ বছর বয়সী মিডফিল্ডার ফোডেনের।

সোমবার সংবাদ সম্মেলনে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট ডেনমার্কের বিপক্ষে এই দুজনের না থাকার কথা জানান।

দুজনকে ছাড়াই আইসল্যান্ড থেকে এদিন কোপেনহেগেনের ফ্লাইট ধরে ইংল্যান্ড দল। সেখানেই মঙ্গলবার স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102