ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্লাস্টিক সার্জারি করতে গিয়ে প্রাণ হারালেন অভিনেত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৬৫ বার পঠিত
বিউটি কুইন ও হলিউড অভিনেত্রী জ্যাকুলিন ক্যারিরি

শারীরিক সৌন্দর্য বৃদ্ধির জন্য আজকাল অনেকেই শুয়ে পড়েন ছুরি-কাঁচির নিচে। এই প্রবণতা বিনোদন অঙ্গনের মানুষজনের মধ্যে বেশি দেখা যায়। এবার প্লাস্টিক সার্জারির খেসারত হিসেবে প্রাণ হারালেন আর্জেন্টিনার প্রাক্তন বিউটি কুইন ও হলিউড অভিনেত্রী জ্যাকুলিন ক্যারিরি। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।

শরীরে রক্তজমাট বেঁধে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে তার। আর্জেন্টিনার মিডিয়া রিপোর্ট অনুসারে, তার চিকিৎসার সময় বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল। যেগুলো শেষ পর্যন্ত রক্তজমাট বাঁধার দিকে নিয়ে যায়, যার ফলে তার মর্মান্তিক মৃত্যু হয়। অভিনেত্রী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার সন্তান ক্লো ও জুলিয়ান তার সঙ্গে ছিলেন।

ডেইলি মেইলের মতে, অভিনেত্রী এবং বিউটি কুইনের মৃত্যুর খবর সান রাফায়েল ভেন্ডিমিয়ার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। জানা গেছে, কসমেটিক সার্জারি করার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের কারণে তিনি মারা যান।

এর আগে একই কারণে প্রাণ গেছে আর্জেন্টিনার জনপ্রিয় অভিনেত্রী সিলভিনা লুনার। প্লাস্টিক সার্জারির পর থেকেই শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল তার। সবচেয়ে বেশি ছিল কিডনির সমস্যা। গেল বছর থেকে চরম আকার নেয়। ফলস্বরুপ দুটি কিডনিই বিকল হয়ে যায় তার। বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102