ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘প্লিজ, দালাল ধরে বিদেশে যাবেন না’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

প্লিজ, দালাল ধরে বিদেশে যাবেন না। এতে প্রতারিত হবেনই। সরকারি চ্যানেলে গেলে অনেক বেশি সুরক্ষিত থাকবেন। বিশ্ব নারী দিবসে সিলেটে উইমেন চেম্বারের অনুষ্ঠানে এ অনুরোধ জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে আন্তর্জাতিক নারী দিবস ও মুজিবশতবর্ষ উপলক্ষে সিলেটে নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী ২০২১ এর আয়োজন করেছে সিলেট উইমেন চেম্বার। সোমবার দুপুরে মন্ত্রী ইমরান আহমদসহ অতিথিরা উদ্যেক্তা সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন- ‘নারীরা বিশ্বের বিভিন্ন দেশে গৃহকর্মী হিসেবে কাজ করছেন, এদের মধ্যে দুর্ঘটনাও ঘটছে। বিদেশ থেকে দু’জন ফেরত এলেও আরো ৯৮ জন ঠিকই উপার্জন করে দেশে টাকা পাঠাচ্ছেন।
তবে আমরা চাই নারীরা যাতে দালালদের মাধ্যমে বিদেশ গিয়ে কষ্ট না করেন। দেশেই ৭০টি টিটিসি রয়েছে যাদের সাহায্যে নারী দক্ষতার সঙ্গে প্রশিক্ষণ নিয়ে বিদেশে গিয়ে কোনো ধরনের সমস্যা ছাড়া ভালো অর্থ উপার্জন করতে পারেন। নারীদের পিছিয়ে রাখা একটি সমাজবিরোধী কাজ। বিশ্বের প্রায় ৫০ শতাংশই নারী। তাদেরকে রেখে কোনোভাবেই দেশকে এগিয়ে নেয়া সম্ভব না।’ উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতারের ঘোষক জান্নাতুল নাজনীন আশার সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এডভোকেট শামিমা আক্তার খানম, বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফ, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102