লা লিগায় আবারো পয়েন্ট হারালো বার্সেলোনা। এবার ঘরের মাঠেই পুচকে এইবারের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে কাতালানরা।
ক্যাম্প ন্যুতে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে ব্যর্থ বার্সেলোনা। ম্যাচের শুরুতেই সুযোগ ছিল লিডের। পেনাল্টি মিসে হতাশ করেছেন ব্রাথওয়েট। প্রথমার্ধে আর জাল খুজে পায়নি কোন দল। মেসি না থাকার সুযোগটা কাজে লাগিয়েছে এইবার। ম্যাচের ৫৭ মিনিটে কিকে গার্সিয়ার গোলে লিড নেয় তারা। অবশ্য দশ মিনিট বাদেই বার্সাকে সমতায় ফেরান উসমান ডেম্বেলে। ম্যাচে ৭৩শতাংশ সময় বল দখলে রাখলেও আর গোলের দেখা পায়নি কাতালানরা। ১৫ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের ছয়ে বার্সেলোনা।
এদিকে, ইংলিশ লিগে জয়ে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল।