মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্বছতা জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের সকল কর্মকান্ডের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা বিষয়ক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৭ মে ২০২২ মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি স্বপন দাশ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, বাগেরহাট জেলার এলজিএসপি-৩ এর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর কৃষিবিদ পার্থ প্রতীম সেন।
বেতাগা ইউনিয়ন সিআইডি ফোরাম এর সাধারণ সম্পাদক ও শিক্ষক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাশ,বেতাগা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহযোগী দুলাল চন্দ্র দাশ,বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাশ,বেতাগা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মরত চিকিৎসক ডাঃ সবুজ মিত্র,উপ সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ মণ্ডল ও সোলাইমান ঢালী,সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের মোঃ জিল্লুর রহমান,মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
এছাড়া সময় বেতাগা ইউপি সচিব মোল্লা মাহবুবুর রহমান সহ সকল ইউপি সদস্য বৃন্দ,সকল স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সরকারি কর্মরত সার্ভিস প্রভাইডার সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।