ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফকিরহাটে বাগান থেকে ষাটোর্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩৬ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া গ্রামের একটি বাগান থেকে নিরঞ্জন ব্যানার্জী (৬২) নামের এক সাইকেল গ্যারেজ মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

সোমবার (১৬ মে) সকাল সাতটায় বাগানের রয়না গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃতের পরিবারের দাবি, আগেরদিন গভীর রাতে রয়না গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। মৃতের ভাই নয়ন ব্যানার্জী জানান, ঘটনার দিন রাতে নিরঞ্জন ব্যানার্জীর স্ত্রী আলো ব্যানার্জী বাড়িতে ছিলেন না এবং নিরঞ্জন-আলো দম্পতি নিঃসন্তান ছিলেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102