মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে বিশ্ব ‘মা’ দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ০৯ই মে ২০২২ ইং তারিখ রোজ সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি স্বপন দাশ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা,মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা তাহিরা খাতুন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাহ্ মোঃ মহিবুল্লাহ,প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীস কুমার নন্দী, ইন্সটেক্টর রনজিৎ কুমার মিস্ত্রি, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক তুষার কান্তি রায়, ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায়, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, লখপুর ইউনিয়ন পরিষদের এম.ডি সেলিম রেজা,শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুল ইসলাম ওমর,পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম মোড়ল, নলধা মৌভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি প্রমূখ।
এছাড়া এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।