মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ষবরণ-১৪২৯ ও তিন দিন ব্যাপী বৈশাখী মেলার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ শাহনাজ পারভীন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি স্বপন দাশ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা বেগম।
ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শেখ মুস্তাহিদ সুজা, উপজেলার প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,সকল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।