মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে সরকারি সেবা প্রাপ্তি সহযীকরনে সরকারি অ্যাপস ও জরুরী সেবা বিষয়ে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব তহুরা খানমের সভাপতিত্বে ও ফকিরহাট উপজেলা ইউ,ডি,এফ জনাব নুরজাহান খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব স্বপন দাশ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা বেগম।
আরও উপস্থিত ছিলেন শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ ফারুকুল ইসলাম,ইউপি সচিব জনাব ফিরোজ আহমেদ,প্যানেল চেয়ারম্যান জনাব প্রদীশ অধিকারী সহ অন্যান্য সদস্যবৃন্দ ওসমাজের বিভিন্ন স্তরের সচেতন নাগরিকবৃন্দ।