ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফক্স নিউজে চাকরি নিলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যুক্তরাষ্ট্রে নিউজভিত্তিক সংবাদ ফক্স নিউজে কন্ট্রিবিউটর হিসেবে যোগদান করেছেন। বৃহস্পতিবার ফক্সনিউজ এক ঘোষণায় এ কথা জানায়। খবর- বার্তা সংস্থা রয়টার্সের।

ফক্স নিউজ জানায়, শুক্রবার ‘ফক্স অ্যান্ড ফেন্ডসে’ তার প্রথম উপস্থিতি প্রকাশ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে ফক্স নিউজের প্রধান নির্বাহী সুজান্নি স্কট বলেন, পররাষ্ট্রনীতি ও জাতীয় ইস্যুতে মাইক পম্পেও যুক্তরাষ্ট্রের একজন স্বীকৃত ও সম্মানজনক মতামতদানকারীদের একজন। আমাদের লাখো দর্শকের কাছে বিভিন্ন ইস্যুতে দৃষ্টিভঙ্গি প্রদানের মাধ্যমে তিনি অবদান রাখবেন বলে প্রত্যাশা করছি।

২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগদান করেন। তিনি ৭০তম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০২১ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

এর আগে ২০১৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পম্পেও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের দায়িত্বে ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102