ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফখরুলকে বলেছিলাম, এগুলো সামলান: ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩২ বার পঠিত

বিএনপির সব সমালোচনার জবাব আওয়ামী লীগ কাজের মাধ্যমে দেবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা কথা বলবে আর আমরা কাজ দিয়ে তার জবাব দেব।

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে তারা ৭ জুনে বিশ্বাস করবে না, এখানেই সমস্যাটা থেকে যায়। যারা ৭ মার্চ ও ৭ জুন বিশ্বাস করে না, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয় কেমন করে?

পরে ৬ দফা দিবস উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ওবায়দুল কাদের। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, আমার নেত্রীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমরা কি ঘরে বসে আঙুল চুষব? সব ষড়যন্ত্রের গন্ধ মাটি চাপা দিতে দলীয় নেতাকর্মীদের তৈরি হওয়ার জন্যও আহ্বান জানান তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনারা তৈরি হয়ে যান। রাজপথ আমরা ছাড়িনি।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংক আমাদের চুরির অপবাদ দিয়েছে, দুর্নীতির অপবাদ দিয়েছে। কানাডার আদালতে প্রমাণ হয়ে গেছে আমরা চোর না, আমরা বীরের জাতি। এই পদ্মা সেতু শেখ হাসিনার অসম সাহসের প্রতীক। এই পদ্মা সেতু বীর বাঙালির সাধ্যমত্তার প্রতীক। এই পদ্মা সেতু বাংলাদেশের জনগণের অহংকারের প্রতীক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করলেন, এটা আপনার (প্রধানমন্ত্রী) অপরাধ। সেজন্য আপনাকে মৃত্যুর হুমকি দিচ্ছে, হত্যার হুমকি দিচ্ছে। প্রকাশ্যে গালিগালাজ করছে অশ্রাব্য ভাষায়। তিনি বলেন, আমি মির্জা ফখরুলকে বলেছিলাম, এগুলো সামলান। পরিণতি হবে ভয়াবহ, আগুন নিয়ে খেলবেন না। আর ফখরুল আমাকে বললেন সংযত ভাষায় কথা বলতে? আমি অসংযত নই। আমি বলেছি, আমার নেত্রীকে হত্যার হুমকি দিচ্ছেন, আমি কি ঘরে বসে আঙুল চুষব?

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102