ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফটিকছড়ির মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যানকে শোকজ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৬৮ বার পঠিত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আবু তৈয়বকে শোকজ করা হয়েছে।

সোমবার (১৩ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী এ কারণ দর্শানোর নোটিশ দেন।

তাদের দু’জনকে আগামী ১৪ মে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করেন, গত ৯ এপ্রিল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণায় ভোটারদের উদ্দেশ্যে মানহানিকর বক্তব্য দেন।

তিনি ওই প্রতীকের পক্ষে ভোট না দিলে ভোটারদের ‘মীর জাফর’ হবে বলে উল্লেখ করেন। তার ভিডিও ক্লিপ রয়েছে। বিষয়টি নির্বাচনী আচরণবিধি ১৮ (ক) এর লঙ্ঘন।
তবে এইচ এম আবু তৈয়ব বলেন, এলাকার সভা-সমাবেশে জনগণের হয়ে আমাদের অনেক কথাই বলতে হয়। আমরা ছোটকাল থেকে রাজনীতি করি। আমরা গণমানুষের প্রতিনিধিত্ব করি।

গত ১১ মে ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন তার ফেসবুক পোস্টে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং একই সঙ্গে পূর্ববর্তী নির্বাচন নিয়েও প্রশ্ন তোলায় আচরণ বিধিমালা এর ৫ (ক) এর উপবিধি লঙ্ঘন করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102