ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফতুল্লায় কাপড় মার্কেটে আগুন, কোটি টাকার ক্ষতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৩ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ঘেঁষে গড়ে উঠা কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে প্রায় ২৫টি দোকান। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৩ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই এই আগুন ছড়িয়ে পড়ে মার্কেটে। এলাকাবাসীরা খবর দিলে মণ্ডলপাড়া ও ফতুল্লা বিসিকের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনে পুড়ে গেছে ছোট-বড় প্রায় ২০-২৫টি দোকান। এর মধ্যে অধিকাংশ দোকানই কাপড়ের, আর একটি গ্রিল তৈরির ওয়ার্কশপ ও একটি টিনের দোকান ছিলো।

আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারাযণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত করে না বলতে পারলেও তিনি ধারণা করছেন বৈদ্যুতিক শটসার্কিট থেকেই আগুনের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন সোহেলের মালিকানাধীন কাপড়ের মার্কেটের একেবারে পিছনের দোকান থেকে ভোর সাড়ে ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের বিস্তার লাভ করে পার্শ্ববর্তী দোকানসহ পনির, সোহাগ ও জাতীয় পার্টি নেতা কাজী হোসেনের মার্কেটের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত এক দোকান মালিক আব্বাস জানান, তার দোকানে প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিলো, তা সব পুড়ে ছাই হয়ে গেছে। আরেক দোকানের মালিক সাহাবুদ্দিন জানান, সামনে রমজান এবং ঈদ। এ উপলক্ষে মালামাল মজুদ করেছিলেন। তার দোকান এবং গোডাউনে মিলে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকার কাপড় ছিলো।

ক্ষতিগ্রস্ত রিয়ন জানান, তার প্রায় ১০ লাখ টাকার মালামালসহ মঙ্গলবার হাটের বিক্রির নগদ ৬০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। তুষায় জানান, তার ক্যাশ বাক্সে নগদ একলাখ টাকা ছিলো এবং দোকান ও গোডাউন মিলিয়ে ১২-১৩ লাখ টাকার মালামাল সব আগুনে পুড়ে গেছে।

একই অবস্থা সামছুল, রনি, মামুনসহ অধিকাংশ দোকান মালিকদের। ক্ষতিগ্রস্ত অধিকাংশ দোকান মালিকদের দাবি, ঈদকে টার্গেট করে তারা কাপড় মজুদ করেছিলো। আগুন তাদের সব শেষ করে দিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102