ads
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের হাতে অপর কিশোর খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৪৪ বার পঠিত

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের সদস্যরা সাকিব (১৪) নামে অপর এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। শনিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টায় ফতুল্লার রেলষ্টেশন এলাকায় শুভ’র দোকানের সামনে এঘটনা ঘটে।

নিহত সাকিব ফতুল্লা রেলষ্টেশন এলাকার মারুফের বাড়ির ভাড়াটিয়া নাসিমা বেগমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত কয়েকজন কিশোরের সঙ্গে সাকিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাকিব তাদের মারধর করলে তাদের মধ্যে একজন তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নিহতের মা নাসিমা বেগম জানান, লোকমুখে খবর পেয়ে শুভর দোকানের সামনে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় সাকিব মাটিতে কাতরাচ্ছেন। এসময় বড় ছেলে রাকিবকে সঙ্গে নিয়ে সাকিবকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সাকিব তার বড় ভাই রাকিব দুইজনই রেলষ্টেশন এলাকায় সিলভার কারখানায় কাজ করেন। তার বাবা রুবেল শেখ কয়েক বছর আগে মারা যায়। এরপর বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে রাকিব ও সাকিবকে বড় করেছি। কোনও সময় বিপথে যেতে দেয়নি। আমি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার চাই।

ফতুল্লা মডেল থানার ওসি শেখ রেজাউল হক দিপু জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102