ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফতুল্লায় তুচ্ছ ঘটনার জেরে ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৯ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু তাহের (৪০) নামে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৯ জুন) রাতে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের ঢালিপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, লামিয়া ও জামাল মিয়ার বাসা পাশাপাশি। শুক্রবার রাতে তাদের শিশু সন্তানদের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি আবু তাহের কাছ থেকে দেখে দুই শিশুর পরিবারকে শান্ত করতে যান। একপর্যায়ে বাগবিতণ্ডায় জড়িয়ে লামিয়া ও তার লোকজন আবু তাহেরকে পিটিয়ে গুরুতর আহত করেন।

পরে স্থানীয় লোকজন আবু তাহেরকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। সেইসঙ্গে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102